Labels

Showing posts with label contuct us. Show all posts
Showing posts with label contuct us. Show all posts

Saturday, February 23, 2019

রোকেয়া সাখাওয়াত হোসেন

রোকেয়া সাখাওয়াত হোসেন[ক] (সাধারণত বেগম[খ] রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০?[গ] - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী।[৪] ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া।[৫] ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লে­ষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত।[১] উদ্ভাবনা, যুক্তিবাদিতা এবং কৌতুকপ্রিয়তা তাঁর রচনার সহজাত বৈশিষ্ট্য।[১] তাঁর প্রবন্ধের বিষয় ছিল ব্যাপক ও বিস্তৃত। বিজ্ঞান সম্পর্কেও তাঁর অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায় বিভিন্ন রচনায়।[১] মতিচূর (১৯০৪) প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী-পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম-অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন।[৪] তাঁর সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত।[৬][৭] পদ্মরাগ (১৯২৪) তাঁর রচিত উপন্যাস। অবরোধ-বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।[৮]
বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতি বছর ৯ই ডিসেম্বর রোকেয়া দিবস উদযাপন করে এবং বিশিষ্ট নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে।[৯]

Shirin Sharmin Chaudhury

Shirin Sharmin Chaudhury is the current and the first woman Speaker of the Jatiya Sangsad since April 2013. At 46 years of age, she is the youngest to assume the office. She was also the Chairperson of the Executive Committee of the Commonwealth Parliamentary Association between 2014 and 2017. Wikipedia
BornOctober 6, 1966 (age 52 years), Dhaka
OfficeSpeaker of the Jatiya Sangsad since 2013
NationalityPakistani, Bangladeshi

Wednesday, February 20, 2019

খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে। কারা কর্তৃপক্ষ আজ বুধবার জানিয়েছে, খালেদা জিয়া ঘুম থেকে না ওঠায় তাঁকে আদালতে হাজির করা যায়নি। পরে আদালত অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৩ মার্চ ধার্য করেন।

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত-৯-এ আজ দুপুর ১২টার পর এজলাসে ওঠেন বিচারক শেখ হাফিজুর রহমান। তখন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, খালেদা জিয়াকে আদালতে আনা হয়নি। তিনি শারীরিকভাবে অসুস্থ। আদালত তখন কারা কর্তৃপক্ষের কাছে জানতে চান, ‘খালেদা জিয়া কোথায়?’ এ সময় এজলাসে উপস্থিত কারা কর্তৃপক্ষের প্রতিনিধি আদালতকে জানান, ‘খালেদা জিয়া ঘুমাচ্ছেন। তাই তাঁকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।’